ইশ্বর যখন মুখ দিয়েই দিয়েছেন, কথা
কেন বলবনা তবে? বলুন হে মহামান্য?
আমার সামনে থেকে কাল কাপড় পরা
আপনার ফেরেশতারা আমার ভাইকে
উঠিয়ে নিয়ে যাবে, পিটিয়ে তার হাড়
মাংশ সব এক করে কিমা বানাবে,
রাজপথে দাড়িয়ে ব্লাডি সিভিলিয়ান বলে
গাল দেবে, পাছায় লাগাবে দু-ঘা,
তবু আমরা কথা বলবনা?
এ শহরের সব মানুষ বেজন্মার বাচ্চা
আর আপনার পাইক বরকন্দাজরা একেকজন
পুতপবিত্র ফেরেশেতা! এই মহামহিম ওহি
কবে নাজেল হয়েছে জনাব?
নাহ, আপনাকে এসব বলে লাভ নেই,
দোষ মুলত আমাদেরই, আসলে চুড়িগুলো
এত চমত্কার যে না পরে থাকতে পারলামনা...
আপনি ভাল থাকবেন মহামান্য...