মৌলিকতার দায়!
ভুল করে ভুল পথে যাই!
বুঝি ভাবছো ভুল করে?
বলিহারি যাই আপন ভুল দূরদর্শিতায়
আর তোমাদের অদ্ভুত এই শৈল্পিকতায়!
যদি এমন-ই করে অক্ষরে অক্ষরে
কালো কালো কালিতে রঙিন করি
হাজারদুয়ারী মননের হাজার ঘরের
শিলিং-এ ঝুলে বাধ্যবাধকতার শূলি!
মৌলিকতার জালে আটকে পড়া পাখি
হয়ে কথা বলি আপন মৌলিক সত্ত্বার!
বুঝি পরম বলে কিচ্ছু নাই
ধূলির ধোঁয়ায় ধূলি উড়ে!
================
কষ্টও রং বদলায়
সমস্ত সত্ত্বা জুড়ে আগুনের খেলা।
জ্বলন্ত আমি।
আগুন নিভাতে চাই আগুনে।।
নিভন্ত আগুন হতে ধোঁয়ার রেখা ফুটে না তবু
আগুনে ঢালি আগুন আবার-
একের পর এক
অগ্নিশিখায় ধোঁয়ার কালো রেখা মুছে দেবো
পেরে ওঠি না।
আগুনে আগুনে ছেঁয়ে যায় নীল আকাশ আমার
রঙ তবু ধোঁয়ার।
কষ্টের রঙ নীল।
আগুনে আগুনে ধূসর হয়েছে এখন সেই দুঃখ।
অচেনা তুমি কখন এসে কয়েক ফোঁটা দিলে জল ঢেলে
ধূসর কালো মেঘে ঢাকা আকাশ আবার হয় নীল বৃষ্টিতে।